ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

উপজেলা আঃলীগের সেক্রেটারি নুরুজ্জামানের সুস্থতা কামনায় বেনাপোল বাজার কমিটি’র দোয়া ও মিলাদ মাহফিল

ads

শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি,বেনাপোল-গাজিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুজ্জামানের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) মাগরিব নামাজ বাদ বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


আলহাজ্ব নুরুজ্জামান অসুস্থ অবস্থায় বর্তমানে ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার (৭ জানুয়ারী) দুপুরে অসুস্থবোধ করায় নিজেই হাসপাতালে যান। ডাক্তার তাকে দেখার জন্য বেডে যাওয়ার কথা বললে তিনি হঠাৎ পড়ে যান। সেখানেই নুরুজ্জামানের হার্ট অ্যাটাক হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে লাইফ সাপোর্ট এ আছেন।


এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল বাজার কমিটি’র সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান,সাধারন সম্পাদক আলহাজ্ব বজলুর রহমান,সাইদুল ইসলাম,আঃ আহাদ আলী,মোঃ সাদেক হোসেন,বিল্লাহ হোসেন,বকুল হোসেন,জামিল উদ্দিন বিশ্বাস,হাসান ইমাম,কুরবান আলী,আনিছুর রহমান,পিংকু,মোঃ আইয়ুব হোসেন পক্ষী সহ সকল ব্যবসায়ীরা। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বেনাপোল কাঁচাবাজার জামে মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ ওমর।


ads
ads
ads

Our Facebook Page